×

সারাদেশ

বুড়িমারীতে আমদানি-রপ্তানি যেদিন থেকে বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম

বুড়িমারীতে আমদানি-রপ্তানি যেদিন থেকে বন্ধ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। ভারতীয় চ্যাংড়াবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে আরো বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট বলেন, আমাদের পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরের আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App