×

সারাদেশ

সড়ক অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

সড়ক অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ছবি: সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর তা তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে সরেজমিনে বরিশাল স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনে আসার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

এই অবরোধ তুলে নেয়ার পর ঢাকাসহ অন্য জেলার সঙ্গে বরিশালের যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, রোববার (১০ আগস্ট) দুপুরে সড়ক অবরোধ করে রাখলে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। জোর করে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এদিন বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সেখানে যান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম। এর আগে অবকাঠামো সংকট, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট, ওষুধের সংকট, চিকিৎসা কেন্দ্রে জনবল সংকটের দ্রুত সমাধান করার দাবি জানান আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App