×

সারাদেশ

চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগের কয়েকটি নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। এর ফলে এসব অঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা প্রায় তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়েছে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রামে রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৮ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অবিরাম বৃষ্টির কারণে ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি আরো দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরো পড়ুন : রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। এরপর শনিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজানের বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতীয় উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলাসহ কয়েকটি নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App