×

সারাদেশ

বাড়ছে নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

বাড়ছে নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

ছবি : সংগৃহীত

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এফএফডব্লিউসি।

আরো পড়ুন : বন্যার স্রোতে সেতু ধস, বন্ধ বান্দরবান-রাঙ্গামাটি সড়ক

সংস্থাটি আরো জানিয়েছে, কুশিয়ারা ও সুরমা নদী-সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। একই সঙ্গে সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত। আগামী ২৪ ঘণ্টায় আরো আটটি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার ইতোমধ্যে বন্যার কবলে পড়েছে। আর সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

কিউবাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট

কিউবাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট

২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টি, সতর্কতা জারি

২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টি, সতর্কতা জারি

চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App