×

চট্টগ্রাম

বন্যার স্রোতে সেতু ধস, বন্ধ বান্দরবান-রাঙ্গামাটি সড়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

বন্যার স্রোতে সেতু ধস, বন্ধ বান্দরবান-রাঙ্গামাটি সড়ক

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রবল স্রোতের চাপে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়লে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দুই পাশের মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন : কক্সবাজারে বন্যা-পাহাড়ধসে ২৬ জনের প্রাণহানি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দিল্লিতে আবারও আটক সিজেপির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা

দিল্লিতে আবারও আটক সিজেপির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App