×

সারাদেশ

বড়পাথরে নৌকাডুবি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

Icon

মংবোওয়াংচিং মারমা অনুপম (থানচি প্রতিনিধি)

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) জুলাই সকালে রাজা পাথরের নৌকা ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে মৃত দেহটি ভেঁসে উঠে এসেছে। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার ডিফেন্সে দমকল বাহিনীকে খবর দিলে ঘটনা স্থল থেকে মৃত দেহটি উদ্ধার করেন। পরে ক্যাম্পে নিয়ে যায়।

জানা গেছে, গত ২৪ জুলাই  বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।

আরো পড়ুন: বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীনের ছেলে এবং মোছা. দেলোয়ারা আক্তারের সন্তান। বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ

কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ আটকে দিলো পুলিশ

যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে ফেরানোর নির্দেশ, নানা প্রতিক্রিয়া

যুবলীগ নেতাকে চেয়ারম্যান পদে ফেরানোর নির্দেশ, নানা প্রতিক্রিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App