×

চট্টগ্রাম

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর (রাজাপথর) এলাকায় সাঙ্গু নদীতে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গেছে। এতে নৌকায় থাকা এক পর্যটক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম (২৮) ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা।

আরো পড়ুন: এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে ১৩ জনের একটি পর্যটক দল তিন্দু বাজারে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় গাইড গর্জেন ট্রিপুরা তাদের রেমাক্রির উদ্দেশ্যে নিয়ে যান। বিকেলে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে তারা রেমাক্রির পথে রওনা হন—যার একটিতে ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন। যাত্রা পথে তিন্দুর ‘বড় পাথর’ (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ছয়জন আরোহী থাকা নৌকাটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও এক পর্যটক নিখোঁজ হন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি জে ওয়াই প্রু মারমা বলেন, ‘পর্যটকরা আলীকদম-থানচি সড়ক দিয়ে তিন্দুতে এসে গাইডের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা থানচি উপজেলা প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই রেমাক্রির উদ্দেশে রওনা হন। ফলে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয়সহ তাদের কোনো তথ্য প্রশাসনের কাছে নেই।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, ‘বিকেল ৫টার দিকে বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি নৌকা প্রবল স্রোতে ডুবে যায়। এতে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পর্যটকরা থানচিতে এসে প্রশাসনিক নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করায় নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App