×

ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও বিশ্বরেকর্ড গড়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) কিউই পেসার টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচে ৪ ওভারে ৪০ রান খরচ করলেও ডট বল দিয়েছেন ৭টি। এর মধ্য দিয়েই তিনি নতুন উচ্চতায় পৌঁছান। ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বলের সময় ১১৩৮তম ডট দিয়ে সাউদির সমান হন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে সাউদিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যান কাটার মাস্টার।

এখন পর্যন্ত ১২০ ইনিংসে মোস্তাফিজের ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২। অন্যদিকে ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে সাউদির ডট বল সংখ্যা ১১৩৮।

আরো পড়ুন : বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

বাংলাদেশি বোলারদের মধ্যে আগেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। বর্তমানে ১২৫ ইনিংসে ২৭২০ বল করে সাকিবের ডট সংখ্যা ১০৭৮। এ তালিকায় তিন নম্বরে আছেন তিনি। তৃতীয় স্থানে থাকা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদ করেছেন ৮৩৮টি ডট বল, ৮১ ইনিংসে ১৭৫৫ বল করে।

মোস্তাফিজের এ অর্জন তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বের নতুন ‘ডট মাস্টার’ করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App