×

ক্রিকেট

নিষিদ্ধ হলেন ক্রিকেটার আসিফ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

নিষিদ্ধ হলেন ক্রিকেটার আসিফ খান

ছবি : সংগৃহীত

ডোপ টেস্টে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খানকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করায় বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) ও আইসিসির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই শাস্তি মেনে নিয়েছেন তিনি।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আসিফের শরীরে নিষিদ্ধ পদার্থ ‘মেস্টেরোলোনের একটি মেটাবোলাইট’ পাওয়া যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া ডোপ পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে। ৩৬ বছর বয়সী এই ব্যাটার অ্যান্টি-ডোপিং বিধিমালার ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।

সমঝোতা অনুযায়ী, আসিফের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। এর মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগও থাকছে না।

তবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অনুশীলনে ফিরতে পারবেন আসিফ। আগামী ৮ অক্টোবর থেকে যেকোনো দলের সঙ্গে অনুশীলন এবং ক্লাব বা আইসিসির সদস্য কোনো সংস্থার সুযোগ-সুবিধা ব্যবহারের অনুমতি পাবেন তিনি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারবেন ৮ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন: ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাচগুলোতে আসিফের ব্যক্তিগত অর্জনও বাতিল করেছে আইসিসি। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ পর্যন্ত তার অর্জিত পদক, পয়েন্ট ও প্রাইজমানি বাতিল হবে।

এর মধ্যে ২০২৫ সালের এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে করা তার তিনটি পারফরম্যান্সও রয়েছে। কারণ ওই ম্যাচগুলো ৮ সেপ্টেম্বরের পর অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ সালের মার্চে ওয়ানডে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আসিফ খানের। এখন পর্যন্ত তিনি আমিরাতের হয়ে ৩৪টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন। এর আগে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন এই ব্যাটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

গ্যাস সংকটের যাঁতাকূপে সারের বাজার, বিপাকে চাষিরা

গ্যাস সংকটের যাঁতাকূপে সারের বাজার, বিপাকে চাষিরা

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

নেপালে আবারও ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিষিদ্ধ হলেন ক্রিকেটার আসিফ খান

নিষিদ্ধ হলেন ক্রিকেটার আসিফ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App