সিলেট টেস্ট
মুশফিকের পর ক্যাচ তুলে দিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। তাকে করতালিতে অভিবাদন জানাতে ড্রেসিংরুমের বাইরে এসেছিলেন কোচ ফিল সিমন্স।
হৃদয়ের জন্য এটি বিশেষ এবং সাম্প্রতিক সময়ে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য সান্ত্বনা বলেই হয়তো এই দৃশ্য! অবশ্য তার আগেপরের চিত্রটা স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের শর্ট ফিল্ডারকে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
১৩৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। এখনও সফরকারী ক্যারিবীয়দের চেয়ে তারা ২১৬ রানে পিছিয়ে আছে। ১০৯ বলে প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করে ক্রিজে আছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
