×

অপরাধ

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা ঘটনায় মামলা, আসামি ৩৩০৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১০:১৭ পিএম

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা ঘটনায় মামলা, আসামি ৩৩০৬

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৩২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) গোপালগঞ্জ সদর থানায় ১০ ইস্ট বেঙ্গল, যশোর সেনানিবাস এবং গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলা বিবরণে বলা হয়েছে, গত ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় দুষ্কৃতিকারীরা বেআইনীভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বাধা প্রদান ও গাড়ি ভাংচুর করে। যার ফলে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। 

আরো পড়ুন : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা

দুষ্কৃতিকারীরা যে কোনো সময় গাড়িতে অগ্নি সংযোগ করতে পারে, এমন পরিস্থিতিতে সেখানে সাধারণ মানুষ সেনাবাহিনীর সাহায্য চান। এ তথ্য পাওয়ার পর বিকেলে সাড়ে ৪টার দিকে মেজর মো. আতিকুর রহমান রুশাদের নেতৃত্বে একটি টহল দল সেখানে যান। বিকেলে ৫টার সময় টহল দল গোপীনাথপুর এলাকায় পৌঁছে দেখেন দুষ্কৃতিকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। 

আরো বলা হয়েছে, দুষ্কৃতিকারীরা সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা করে। এসময় সেনা সদস্যদের হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করে। দুষ্কৃতিকারীরা সেনা সদস্যদের কাছ থেকে দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় সেনাবাহিনীর একটি জীপ ভাংচুর ও পুড়িয়ে দেয়া হয়। এতে সেনা অফিসারসহ ৯ সেনা সদস্য আহত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App