×

অপরাধ

ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, আহত ২ পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৪৭ এএম

ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, আহত ২ পুলিশ

সংশ্লিষ্ট একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। গুলিবিদ্ধরা হলেন, লালবাগ বিভাগের ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে পল্টন থানাধীন পুলিশ হাসপাতালের বিপরীতে ঘটনাটি ঘটে।

ঘটনার পর অভিযানে সংশ্লিষ্ট একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে লালবাগ বিভাগের ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। 

আরো পড়ুন : ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার দুই সিটির ১৩ ওয়ার্ড, ৫৯ শতাংশ ভবনে এডিসের লার্ভা

অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এএসআই আতিককে ভর্তি করা হয়েছে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তার অস্ত্রোপচার করা হতে পারে। কনস্টেবল সুজন চিকিৎসাধীন রয়েছেন ১০১ নম্বর ওয়ার্ডে।

এ বিষয়ে ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন হঠাৎ গুলিবর্ষণ শুরু করে মাদক কারবারিরা। এতে আমাদের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App