×

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:২২ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, একটি ধারাল ছুরি, ১৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, ‘গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, ১ জন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।’

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন নির্দেশনা

কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন নির্দেশনা

নবীগঞ্জ মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা

নবীগঞ্জ মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা

তামাবিল দিয়ে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

তামাবিল দিয়ে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App