×

অপরাধ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৬ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৬ জন

ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা-জানালায় ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় ১৫টি পুরোনো টুকরা, একটি চাকু, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App