×

অপরাধ

ঢাকাজুড়ে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ৪৬৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

ঢাকাজুড়ে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ৪৬৩

ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: সোমবার প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

তিনি বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৭ জন, লালবাগ বিভাগ থেকে ৩২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, মিরপুর বিভাগ থেকে ১১৪ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৬৪ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

অভিযান চলাকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি

ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ঢাকার আকাশ থাকবে মেঘলা, বৃষ্টি নিয়ে যা জানা গেল

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App