×

শিক্ষা

সোমবার প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

সোমবার প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটাতে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি চলছে। তবে আগামী ২০ জুলাই ফল প্রকাশের যে গুঞ্জন রয়েছে, তা সঠিক নয় বলে জানা গেছে। শিক্ষা বোর্ড এখনও কোনো নির্দিষ্ট বা সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেনি, তবে চলতি মাসের শেষভাগের যেকোনো দিন ফলাফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।’

আরো পড়ুন: ঢাকাজুড়ে পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ৪৬৩

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।’

এর আগে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।’

এদিকে, বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিলো মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন: পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা নিয়ে যা জানা গেল

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা বোর্ডে ৪ লাখ ২৫ হাজার, রাজশাহীতে ২ লাখ, কুমিল্লায় ১ লাখ ৮৫ হাজার, যশোরে ১ লাখ ৭০ হাজার, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার, দিনাজপুরে ১ লাখ ৯৫ হাজার, সিলেটে ১ লাখ ১০ হাজার, বরিশালে ৯০ হাজার, ময়মনসিংহে ১ লাখ ২ হাজার ৩৪৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে যথাক্রমে ১ লাখ ৮০ হাজার ও ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে, যাদের মধ্যে বিভিন্ন বোর্ডে মোট ২০৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App