×

অপরাধ

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৪৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

 ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৪৬

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির পরিচালিত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৪৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ১০৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৪০ মামলা 

এসময় তাদের হেফাজত হতে  ১ টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১ টি মাইক্রোবাস, ১ টি কার্টার, ১ টি চাকু, ৫ টি মোবাইল, ১ টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App