×

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৪০ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৪০ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিভাগভিত্তিক অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ২৯টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ ১৩৬টি মামলা দায়ের করা হয়। অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মামলা হয়েছে ৩৬৫টি। এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০টি বাস, ৫০টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৯১টি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৪৬

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মামলা দায়ের করা হয় ৩৩৭টি। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৪টি বাস, ২৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৩টি মামলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ ২৮১টি মামলা করা হয়েছে। একই অভিযানে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৯২টি গাড়ি রেকার করা হয়। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App