×

অপরাধ

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী মিন্টু মিয়া গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম. মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) বিকেলে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-২-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। মিন্টু শেখ দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৪৬

র‍্যাবের পিসিপিআর (পোলিস ক্রিমিনাল প্রোফাইল রেকর্ড) যাচাইয়ে দেখা গেছে, মিন্টু মিয়ার বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার চারটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় তিনটি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি এবং জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কোনো দিন রায় হতে পারে কাদেরসহ যে ৭ জনের

মানবতাবিরোধী অপরাধ যে কোনো দিন রায় হতে পারে কাদেরসহ যে ৭ জনের

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App