×

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির পরিচালিত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৪২৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৭০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৯ জন ও উত্তরা বিভাগ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

এসময় তাদের হেফাজত হতে মোট ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২,১২০ টি ইয়াবা, ৩৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল) ,৩ গ্রাম হেরোইন, ৮ টি মোবাইল, ১টি ক্যাপ, ১টি ব্যাগ, ১টি র‌্যাব আইডি কার্ড, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি ১টি ইয়াবা খাওয়ার পাইপ, ১টি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), ১টি কালো মাটির কলকি, ১টি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ী উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App