×

অপরাধ

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তার তরুণের নাম কাকন রানা। সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম রোববার জামালপুরের মাদারগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় দায়ের করা ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মামলায় আজ সোমবার (২৪ আগস্ট) কাকন রানাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসআই বিপুল হোসেন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

একাধিক ভুয়া অ্যাকাউন্টের তথ্য

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকন রানা ফেসবুকে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার দাবি, এসব অ্যাকাউন্ট তৈরির প্রকৃত উদ্দেশ্য জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কি না এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড কোথায় রয়েছে, তা বের করতেও তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।

এপিএসের নামে ভুয়া আইডি

এর আগে প্রতারণার অভিযোগে প্রধানমন্ত্রীর এপিএস-২ আবদুর রহমান সানির পক্ষে মইনুল ইসলাম রনি রোববার বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

আরও পড়ুন: সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

মামলার এজাহারে বলা হয়েছে, একটি অজ্ঞাত চক্র আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হতো।

অভিযোগে আরও বলা হয়, ভুয়া পরিচয়ে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি, ব্ল্যাকমেইলিং ও প্রতারণা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু করেছে সিটিটিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

ব্যাংক গ্রাহকের আহাজারি মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

‘বর্ষীয়ান’ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

‘বর্ষীয়ান’ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App