×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে এক দিনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫১৭ গ্রেপ্তার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া এই পদক্ষেপে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন 

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।’

আরো পড়ুন: মাসের ব্যবধানে আবারও আলোচনায় আইজিপি

অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৬০ জনকে গ্রেপ্তার করে। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৮৩ জন, উত্তরা বিভাগ থেকে ৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম এবং ১টি সিটি গোল্ডের কানের দুল। একই সঙ্গে অভিযানের মাধ্যমে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে স্ব স্ব থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

নবম পে স্কেলে পেনশন বাড়বে যেভাবে, জানুন ধাপভিত্তিক হিসাব

নবম পে স্কেলে পেনশন বাড়বে যেভাবে, জানুন ধাপভিত্তিক হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App