×

ঢাকা

ঈদযাত্রায় যাত্রীদের চরম ভোগান্তি, যমুনা সেতুতে দীর্ঘ যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

ঈদযাত্রায় যাত্রীদের চরম ভোগান্তি, যমুনা সেতুতে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। বাড়ি ফেরা এসব মানুষের ঢলে উত্তরবঙ্গগামী মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর মধ্যে সবচেয়ে বড় ভোগান্তি দেখা দিয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে এই সড়কে।

বুধবার (৪ জুন) সন্ধ্যার পর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। রাতভর বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার অংশে থেমে থেমে চলছে যানবাহন। সকাল ৯টার দিকে এই যানজট টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত বিস্তৃত হয়।

যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সকালে প্রায় এক ঘণ্টা উভয় লেন খুলে দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পার করা হয় বলে জানান যমুনা সেতুর টোল প্লাজা সংশ্লিষ্টরা।

আরো পড়ুন : বাজারে গরুর দাম কম কেন, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির জানিয়েছেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৪৫টি, যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ঢাকা অভিমুখী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ৪টি, যেগুলো থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

সাধারণ সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৬ থেকে ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সেই হিসেবে এবারের ঈদযাত্রায় যানবাহনের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে, যা সরাসরি সড়কের চাপ এবং দীর্ঘ যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App