×

সরকার

বাজারে গরুর দাম কম কেন, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৪:১৮ পিএম

বাজারে গরুর দাম কম কেন, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজদের আর দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতে, দুর্নীতিবাজদের অনুপস্থিতি ও বাজারে গরুর সরবরাহ বেড়ে যাওয়ার ফলে এবারের কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে কম।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, ফলে দুর্নীতিবাজরাও নেই। অনেকের হাতে তাই গরু কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। পাশাপাশি দেশজুড়ে পশুর সরবরাহও বেড়েছে, যার প্রভাব বাজারমূল্যে পড়েছে।

আরো পড়ুন : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

জাহাঙ্গীর আলম জানান, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিক ব্যবস্থাপনাও সন্তোষজনক। হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয় সে জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, সবাই সহযোগিতা করলে এবারের ঈদ যাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

ট্রেন, বাস বা লঞ্চের টিকিটে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কেউ সরাসরি এ ধরনের অভিযোগ করেনি। তবে যদি অভিযোগ আসে, সেটিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App