×

ঢাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির একটি বাস অপর বাসকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহতদের গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রমতে, বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে যাচ্ছিল। এসময় বাসটি অন্য একটি বাসকে সাইড দেওয়ার সময় সামনের টায়ার ফেটে যায়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার বা হাসপাতালে মৃত্যু হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 রোনালদিনহোর সেই জার্সি নিলামে, দাম কত?

রোনালদিনহোর সেই জার্সি নিলামে, দাম কত?

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App