×

ঢাকা

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক গাজীপুর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

প্রাইভেটকার চাপায় পোশাক শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরে মহাসড়কে প্রাইভেটকারের চাপায় পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুস নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা- ময়মনসিংহ সড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় (আরএনজি পোশাক কারখানার) সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান পদে চাকরি করতো। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। 

স্থানীয়রা গুরুতর আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস। এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩১৫৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিক্সার চালকসহ তিন যাত্রী আহত হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় জনতা প্রাইভেটকার আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App