×

ঢাকা

মিষ্টি বিক্রির আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৩১ পিএম

মিষ্টি বিক্রির আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়ীরহাট বাজারে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন আতিয়ার রহমান (৫২)। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেড়ীরহাট বাজারে অভিযান চালায় আলফাডাঙ্গা থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দোকানমালিক আতিয়ার রহমানকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মিষ্টির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে তরুণদের কাছে ইয়াবা সরবরাহের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App