×

খুলনা

হামলায় পুড়ে ছাই হওয়া ঘরের ছবি প্রকাশ করলেন নুসরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

হামলায় পুড়ে ছাই হওয়া ঘরের ছবি প্রকাশ করলেন নুসরাত

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুড়ে ছাই হওয়া ঘর ও ছাগলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে পোস্ট দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৮টা ৫০ মিনিটে নিজের ফেসবুক পেইজে পুড়ে ছাই হওয়া ঘর ও ছাগলের ছবি প্রকাশ করে পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল!’

যারা পেট্রোল বোমা মেরেছেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, ‘যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল।’ দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি মন্তব্য করে তিনি লেখেন, ‘এসব করে কি আর করবে!’

এর আগে গতকাল বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির টিনশেড আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরগুলোতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাসে ​আশ্রয়ণ প্রকপ্লের ঘর বিক্রি ও দখল উৎসব

তিতাসে ​আশ্রয়ণ প্রকপ্লের ঘর বিক্রি ও দখল উৎসব

এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায়

এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায়

এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসি ফল প্রকাশের পর দেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

অর্জুনের থ্রিলারে নতুন অবতারে জয়া আহসান

অর্জুনের থ্রিলারে নতুন অবতারে জয়া আহসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App