×

ঢাকা

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের হাজারী গুড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৩৮ পিএম

জিআই স্বীকৃতি পেল মানিকগঞ্জের হাজারী গুড়

ছবি : সংগৃহীত

ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় দীর্ঘদিন ধরে তার অনন্য স্বাদ, সুগন্ধ এবং বিশেষ উৎপাদন পদ্ধতির জন্য দেশজুড়ে সমাদৃত। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ পণ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) ‘মানিকগঞ্জের হাজারী গুড়ের’ জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়।

নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের ‘হাজারী গুড়’ জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে ‘হাজারী গুড়’ দেশের ৬৪তম নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাজারী গুড়ের স্বাদ, গুণগতমান এবং ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে দেশীয় বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা আরো বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এ অর্জনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এমপি (মানিকগঞ্জ-৩), এস. এ. জিন্নাহ কবীর এমপি (মানিকগঞ্জ-১) এবং মঈনুল ইসলাম খান এমপি (মানিকগঞ্জ-২)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, তাদের সহযোগিতা, দিকনির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে।

এ ছাড়া হাজারী গুড়ের জিআই সনদ অর্জনের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন মানিকগঞ্জের সাবেক জেলা প্রশাসক এবং বর্তমান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লা।

সংশ্লিষ্টদের আশা, জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরো গতিশীল করতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App