×

আইন-বিচার

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১৯ পিএম

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।

দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে অভিযোগ গঠন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেননি। পরে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

গত বছরের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক।

আরো পড়ুন : শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলন করা হয়েছে। এভাবে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

জমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

জমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

‘শিয়াল-কুকুরের মতো মরতে চাই না, আমাদের জানাজা হোক’

‘শিয়াল-কুকুরের মতো মরতে চাই না, আমাদের জানাজা হোক’

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App