×

ঢাকা

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪০ পিএম

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

টঙ্গীতে তরুণীর ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলে দুই যুবককে জিম্মি করে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৩টায় বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীরা হলেন- সালেহীন মিয়া (২৮) ও টিটু মিয়া (২৮)।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া এলাকার রুহুল আমিনের ছেলে তারেক (১৯), একই এলাকার মৃত আতাউর রহমানের মেয়ে আফসানা আক্তার আখি (২৮) এবং তার বোন জান্নাতুল ফেরদৌস নদী (২৬)।

পুলিশ জানায়, ভুক্তভোগী সালেহীন মিয়া ও তার বন্ধু টিটু মিয়া টঙ্গীর বড়দেওড়া পুরান মসজিদ এলাকায় বসবাস করেন এবং আশুলিয়ার একটি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন। গত মঙ্গলবার বিকেলে এক নারীর মাধ্যমে টিটুকে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে টঙ্গীর মুদাফা এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখা হয়। পরে রাত ৯টার দিকে টিটুর মাধ্যমে ফোন করিয়ে তার বন্ধু সালেহীনকেও ওই বাসায় ডেকে নেওয়া হয়।

এরপর তাদের একটি কক্ষে জিম্মি করে বেদম মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের চোখ বেঁধে রাতভর নির্যাতন করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

পরে বুধবার কৌশলে মুক্ত হয়ে ভুক্তভোগীরা টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বুধবার প্রথমে তারেক নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিনগত রাত ৩টার দিকে বড়দেওড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের নারী সদস্য আফসানা ও নদীকে গ্রেপ্তার করা হ

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

ডেপুটি স্পিকার মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App