×

ঢাকা

পোশাক কারখানায় ঘণ্টার ব্যবধানে ৬০ শ্রমিকের অসুস্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

পোশাক কারখানায় ঘণ্টার ব্যবধানে ৬০ শ্রমিকের অসুস্থ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে একটি পোশাক কারখানায় কয়েক ঘণ্টার ব্যবধানে অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শনিবার (৪ জুলাই) সকালে টঙ্গীর গাজীপুরা এলাকার হপলুন অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকালে প্রায় পাঁচ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন তলার শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা ও জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দেয়। শুরুতে কারখানার ভেতরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে অন্তত ৬০ জনকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে কারখানার তৃতীয় ও চতুর্থ তলার কয়েকজন শ্রমিক প্রথমে অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টার মধ্যে আরও অনেক শ্রমিক অসুস্থ বোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।

‎গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, ‘কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ শ্রমিকরা কারখানার কোনো খাবার ও পানি পান করেননি। কারখানা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছেন। কারখানা ও তার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

হিজবুল্লাহ ও হামাসের নেতাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

হিজবুল্লাহ ও হামাসের নেতাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App