×

ঢাকা

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

ছবি : ভোরের কাগজ

‘উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বেলাবোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নুর সভাপতিত্বে এবং তৌফিকীর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

আরো পড়ুন : মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান এবং বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।

বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন সমবায়ী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App