×

ঢাকা

আমেরিকান টোবাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

আমেরিকান টোবাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটি সিগারেট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার নলাম এলাকায় ওই সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বেলা ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

আরো পড়ুন: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে নলামের ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’

তিনি আরো বলেন, ‘এ সময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরো দু’ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে।’

বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, “আজ সকালে সাভারের নোলামে অবস্থিত আমাদের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা নিশ্চিত করছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

“আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা। বিষয়টি এখনও চলমান থাকায় এ পর্যায়ে এর বেশি কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App