×

ঢাকা

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা। অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসির সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়কের পাশে একটি ভবনের সামনে অবস্থান করছেন সিটিটিসির সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশের সদস্যরাও রয়েছেন।

সিটিটিসির সদস্যরা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষকে বাড়িটির সামনে থেকে সরিয়ে দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি ঘিরে সিটিটিসির অভিযান অব্যাহত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App