×

ঢাকা

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

Icon

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মাহমুদুল হাসান মুয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার  ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহমুদুল হাসান মুয়াজ রাজধানীর খিলগাও থানাধীন গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন: বিষাক্ত গ্যাস লিকে নিহত বেড়ে ৭

নিহতের পরিবারের বরাত দিয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর গোড়ানের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের দিকে রওনা হন মুয়াজ। পথিমধ্যে রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় পৌঁছালে তিনি একটি চলন্ত ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে। 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেয়ায়। বিনা ময়না তদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App