×

চট্টগ্রাম

বিষাক্ত গ্যাস লিকে নিহত বেড়ে ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম

বিষাক্ত গ্যাস লিকে নিহত বেড়ে ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি পুরনো জাহাজের বিষাক্ত ট্যাঙ্কার থেকে নির্গত গ্যাসে নিহত বেড়ে সাতজনের দাঁড়িয়েছে। এতে আরো ৬ থেকে ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে কাজ চলার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।’

আরো পড়ুন: চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকে ৩ জনের মৃত্যু, আহত একাধিক

তিনি আরো বলেন, ‘আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।’ তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান বলেন, ‘এ ঘটনায় ১০ জন শ্রমিকের আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। বাকিদের সর্বশেষ অবস্থা জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App