×

ঢাকা

রড দিয়ে পিটিয়ে ভাবিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

রড দিয়ে পিটিয়ে ভাবিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই এলাকার বাবু মিজির স্ত্রী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের দেবর আলাউদ্দিন মিজি ওরফে আলাল (৪৫), তার স্ত্রী জোসনা খাতুন (৪০) এবং মেয়ের জামাই মোহাম্মদ শাকিল খান (৩০)।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিজির বাড়িতে দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। নির্মাণাধীন ছাদের কিছু অংশ নিজের সীমানায় পড়েছে—এমন দাবি করে বাবু মিজির ছোট ভাই আলাউদ্দিন মিজি কাজ বন্ধ করার জন্য বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবার ও স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়।

আরো পড়ুন: বিষাক্ত গ্যাস লিকে নিহত বেড়ে ৭

বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা এবং মেয়ের জামাই শাকিল খান ক্ষিপ্ত হয়ে নাছিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। রডের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তিনি ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় ঢলে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাছিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নাছিমার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, “ঘটনায় জড়িত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App