×

ঢাকা

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

ছবি: ভোরের কাগজ

অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক নিরপেক্ষ ও একুশে সংবাদের মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি এবং সাহরাইল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন আইসিটি শিক্ষক পীর ইয়াকুব হোসেন মোল্লা (২৯)। তিনি সিংগাইর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা সায়েস্তা ইউনিয়নের টান গোপাল নগর গ্রামের মৃত হায়দার দেওয়ানের ছেলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বোন জিয়াসমিন আক্তার। এর আগে  দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক এসকে এম তোফায়েল হাসান। পীর ইয়াকুব হোসেন মোল্লার আইনজীবী অ্যাডভোকেট কুলসুম আক্তার ইতি বিষয়টি নিশ্চিত করেন।

কারাগার থেকে মুক্ত হয়ে সাংবাদিক ও শিক্ষক পীর ইয়াকুব হোসেন মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘শিক্ষক হিসেবে সন্তানতুল্য একজন ছাত্রীকে হত্যার মতো অভিযোগ আমার হৃদয়কে ভেঙে দিয়েছে। একজন শিক্ষক হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র।’

আরও পড়ুন: বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

পীর ইয়াকুব প্রশাসনের কাছে নিহত মারিয়া মাহি হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নিহত মাহিয়া মাহি ও দশম শ্রেণির ছাত্র আলিফের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি স্কুলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দুজনকে টিসি দেয়।

এরপর থেকে মাহিয়া মাহি নিখোঁজ হন। গত ২১ জুন বিকেলে পার্শ্ববর্তী জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ প্রধান শিক্ষক, আইসিটি শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করে।

পীর ইয়াকুব হোসেন মোল্লা জামিনে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরলেও মাহিয়া মাহির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিয়ে তদন্তের বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ হয়ে আছে।

নিহতের পরিবার যেমন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে, তেমনি জামিনে মুক্ত পীর ইয়াকুব হোসেন মোল্লার দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App