×

ঢাকা

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় বলে জানিয়েছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূঁইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন। আহতদের মধ্যে দুজন উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ফারুক হোসেন সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় তিনি আওয়ামীপন্থি হিসেবে পরিচিত হলেও আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না।

পুলিশ জানায়, সোমবার নরসিংদী আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে শুনানি শেষে চেয়ারম্যান ফারুক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’

এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে তাঁর সমর্থকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে করে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার সময় তাঁর সমর্থকদের সঙ্গে ফের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

এদিকে রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়ার বাড়িতে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

আল মামুন ভূঁইয়া অভিযোগ করেন, চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর পর তাঁর অনুসারীরা হাসিমপুর বাজারে মানববন্ধন করেন। পরে তিনি নিজের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের খবর পান। রায়পুরা সদর থেকে দলের নেতারা সেখানে যাওয়ার পর তাঁদের ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা চেয়ারম্যানের বাড়ি এবং বিএনপি নেতার বাড়ি পরিদর্শন করেছেন। চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের বহরে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলার ঘটনাও ঘটেছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, ফারুক হোসেনকে কারাগারে পাঠানোর পর তাঁর অনুসারীরা মানববন্ধনের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা মামুদপুর এলাকায় গেলে চেয়ারম্যানের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App