×

ঢাকা

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায়  ইয়াবাসহ দুই সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) ভোরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। অন্যদিকে সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

আরো পড়ুন: আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর পাংশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের এসআই শিমুল শেখের নেতৃত্বে পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ল্ড ফার্নিচার’ দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ‘তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App