×

ঢাকা

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে টিনশেড ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নাশকতার উদ্দেশ্যে, নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে- তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খান গত সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়ির ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

তিনি বলেন, বুধবার বিকেলে ওই বন্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে ধোঁয়া দেখতে পান তারা। একই সঙ্গে পোড়া গন্ধও পাওয়া যায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App