×

ঢাকা

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা গুদামের আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন: শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিস ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App