×

ঢাকা

স্ত্রী ইয়াবার টাকা না দেয়ায় স্বামীর আত্মহত্যার অভিযোগ

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

স্ত্রী ইয়াবার টাকা না দেয়ায় স্বামীর আত্মহত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা কেনার টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে জসিম সর্দার (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার সহস্রাইল বাজার এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জসিম সর্দার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের রফিক সর্দারের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক। স্ত্রী চুমকি সুলতানা ও এক সন্তানকে নিয়ে তিনি বোয়ালমারীর সহস্রাইল বাজারে মাসুদ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জসিম তার স্ত্রী চুমকি সুলতানার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে চুমকি বাজারের একটি হোটেলে রান্নার কাজে চলে যান।

আরও পড়ুন: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খান

স্থানীয়দের ভাষ্য, সকাল ৭টার দিকে জসিম নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এর আগে তার শিশু সন্তান বাবাকে ঘরের মধ্যে ওড়না বাঁধতে দেখে এর কারণ জানতে চাইলে জসিম তাকে ‘ঝুল খেলার জন্য’ রশি বাঁধছেন বলে জানান। পরে শিশুটি বিষয়টি তার মামাকে জানালে তিনি ও স্থানীয়রা ঘরে গিয়ে জসিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, জসিম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ

গাবখান নদীর তীব্র ভাঙন, হুমকিতে অর্ধশত পরিবার ও মসজিদ

সংরক্ষিত বনভূমিতে ৩ হাজার ঘরবাড়ি, সরকারি হিসাবেই ২ হাজার একর বেহাত

গারো পাহাড় সংরক্ষিত বনভূমিতে ৩ হাজার ঘরবাড়ি, সরকারি হিসাবেই ২ হাজার একর বেহাত

সরকারি দপ্তরের সামনে কর্মকর্তার ব্যক্তিগত চেম্বার, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

সরকারি দপ্তরের সামনে কর্মকর্তার ব্যক্তিগত চেম্বার, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

আইএমএফের পূর্বাভাস ‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App