সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্সে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা, অতঃপর...
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে সরকারি হাসপাতালের একটি এ্যাম্বুলেন্স হতে ১ হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর এ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার নতুন বস্তী এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার রেজাউল করিম খান মিলন (৪১)।
আরও পড়ুন: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খান
ডিবি অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড়ে এ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ হাজার পাঁচশো পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ্যান্বুলেন্সসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানবেন্দ্র বালো সাংবাদিকদের জানান, এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
