×

ঢাকা

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার দুপুর পৌনে ২টার দিকে আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তার পাঁচ বছরের মেয়ে জারামনি। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই একই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, প্রত্যক্ষদর্শীরা আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App