×

ঢাকা

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

ছবি: সংগৃহীত

ঘরের ভেতর থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা খুলতেই একে একে বেরিয়ে আসে একই পরিবারের তিনজনের মরদেহ। সাভারের আশুলিয়ায় ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন এক বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান।

আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি।

আরো পড়ুন: দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়া নিয়ে ওই ঘরে এসেছেন তারা। শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে হঠৎ পচা দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বিছানার উপরে পাওয়া গেছে এবং পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের একাধিক বিভাগ তাদের পরিচয় ও মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

আইজিপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

নাহিদ ইসলাম গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App