×

জামায়াত

ডা. শফিকুর রহমান

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

ছবি: সংগৃহীত

জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওরে ছেড়ে দেন। ভালো ভালো ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।’

আরো পড়ুন: ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

তিনি বলেন, ‘ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এদেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

জামায়াতের আমির বলেন, ‘আপনারা দোয়া করবেন। এখনই আমাদের লং মার্চ ইনশাআল্লাহ শুরু হবে। আমরা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করব। মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করছি। জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন।’

তিনি বলেন, ‘আল্লাহ আমাদের উপর রহম করেন। আমাদের সফরকে আল্লাহ তায়ালা সহজ করে দেন। সব ধরনের বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে আল্লাহ তায়ালা যেন আমাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। গন্তব্যের পথে বাধা আসলে মনে রাখবেন, আমরা লড়াই করতেই নেমেছি। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছাব। কোনো বাধাকেই আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা কেন নেমেছি, এই ব্যাপারে ১১ দলের সম্মানিত নেতারা ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা দোয়া রাখবেন সবাই। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

নাহিদ ইসলাম গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

ডা. শফিকুর রহমান দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App