×

ঢাকা

পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা, প্রাইভেটকার চালক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি)- শাখার আলতাফ হোসেন (৫৮) নামে এক এসআইকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম।

এর আগে, শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) ওই গেঞ্জি কারখানাটি পরিচালনা করতেন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিন বাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় থাকতেন।

আরো পড়ুন: পুলিশের এসবিকে পিটিয়ে হত্যা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে পোশাক কারখানার সামনে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জনের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আরিফুল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার জহিরুল ইসলামের বাকি সহযোগীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপশি এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App