×

ঢাকা

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ফুঁসলিয়ে চারতলায় নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অমিমুল হাসান সাদ (১৯) পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে। নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে

র‌্যাব-১১ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করা হয় বলে র‌্যাবের ভাষ্য।

পরে অমিমুল ওই কিশোরীকে চারতলা থেকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App